• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মানুষ বিচার করেছে, দেশ বিএনপির হাতেই নিরাপদ: সালাহউদ্দিন আহাম্মদ 

     dailybangla 
    13th Feb 2026 9:28 pm  |  অনলাইন সংস্করণ

    মোহাম্মদ আমিন উল্লাহ আমিন: কক্সবাজার-১ আসনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহাম্মদ বলেছেন, “আমি বড় সৌভাগ্যবান—এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে। আমিও তাদেরকে ভালোবাসি।” বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে জয়ী হওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

    তিনি বলেন, এ অঞ্চলের মানুষের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার চেয়েও বেশি জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, “এদেশের মানুষ বিচার করেছে—এদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর হাতেই নিরাপদ।”

    বিজয় উল্লাস প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের প্রতি সংযমের আহ্বান জানিয়ে বলেন, বিজয়ের আনন্দে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করা হবে না। এ বিজয় দেশের মানুষের প্রত্যাশিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

    কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৫,৪০,৪৯০ জন। পোস্টাল ব্যালটসহ মোট ১১৭টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহাম্মদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২,২২,০১৯ ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,২৯,৭২৮ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মোহাম্মদ সরওয়ার আলী কুতুবী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪,৫২৮ ভোট।

    এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ৩,৫৬,২৭৫টি। বাতিল হয়েছে ৬,১৬২টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ৩,৬২,৪৩৭টি, যা মোট ভোটারের ৬৭.০৬ শতাংশ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728