• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মার্কিন জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলার প্রস্তুতি: ইসরাইলি গণমাধ্যম 

     dailybangla 
    05th Feb 2026 10:09 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন জাহাজে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ইয়েমেনের হুথি গোষ্ঠী তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম স্থানান্তর করেছে বলে দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম।

    ইসরাইলের ‘কান নিউজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন জাহাজে হামলার প্রস্তুতি হিসেবে হুথিরা সামরিক সরঞ্জামের অবস্থান পরিবর্তন করছে। এতে গত মে মাস থেকে যে নাজুক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, তা নতুন করে হুমকির মুখে পড়েছে।

    হুথিদের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি গোষ্ঠীর সূত্র জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নৌবহরের ওপর পুনরায় হামলা চালাতে কার্যকর প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই ইরানে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আরব সাগরে একটি বিমানবাহী রণতরীসহ অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

    এর আগে আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনসংলগ্ন জলসীমায় নেওয়া হয় বলে জানিয়েছে ইরানভিত্তিক সংবাদ সংস্থা ডব্লিউএএনএ। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন কর্তৃপক্ষ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728