• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মালয়েশিয়া পাচারের সময় টেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার 

     dailybangla 
    24th Oct 2025 6:39 pm  |  অনলাইন সংস্করণ

    চঞ্চল দাশগুপ্ত, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়—সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় বিপুল সংখ্যক নারী ও শিশুসহ লোকজনকে জিম্মি করে রাখা হয়েছে।

    এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ২টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি অবস্থায় থাকা ৪৪ জনকে উদ্ধার করা হয়।

    উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাত্রা, অল্প খরচে বা বিনা খরচে মালয়েশিয়া প্রেরণের প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের প্রলুব্ধ করে ওই পাহাড়ি এলাকায় আটকে রাখে।

    পরবর্তীতে তারা সুযোগমতো মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল। উদ্ধার ব্যক্তিরা আরও জানান, পাচারকারীরা তাদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল।

    অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

    লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন, “মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728