• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মির্জাগঞ্জে বিএনপির নির্বাচনী গণসংযোগ ধানের শীষের পক্ষে বাড়ি–বাড়ি ভোট চাওয়ার ঘোষণা ওলামা দলের 

     dailybangla 
    02nd Feb 2026 1:56 am  |  অনলাইন সংস্করণ

    আবুল কালাম আজাদ, পটুয়াখালী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি মির্জাগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে আগমন করেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব, তারেক রহমানের বিশ্বস্ত ও পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর স্নেহধন্য—এ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব এ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন আমার স্নেহধন্য। মির্জাগঞ্জ নির্বাচন এলাকায় আগমনের জন্য কেন্দ্রীয় ওলামা দলকে ধন্যবাদ জানাই। ওলামা দলের সঙ্গে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। ছারছিনা দরবারসহ দেশের সকল পীর, আলেম, ওলামা ও ইমামদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। সাধারণ মানুষ আলেম-ওলামাদের কথা বিশ্বাস করেন ও শ্রদ্ধা করেন। তারাই সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়া কেন্দ্রীয় ওলামা দলের নেতৃবৃন্দসহ মির্জাগঞ্জ উপজেলা ওলামা দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

    অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ মির্জাগঞ্জে হযরত ইয়ার উদ্দিন খলিফা (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। একই দিনে পটুয়াখালী শহর ও দুমকি উপজেলাতেও বিএনপির পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হয়।

    গণসংযোগকালে কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব এ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন বলেন, পটুয়াখালী জেলা ওলামা দল ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে। আমরা বাড়ি বাড়ি, মসজিদ-মাদ্রাসায় গিয়ে ভোট চাইব। ভোটের দিন ফজরের নামাজ আদায় করে ভোটারদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাব।

    নেতাকর্মীরা জানান, আলেম-ওলামাদের সক্রিয় অংশগ্রহণে পটুয়াখালী-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা নতুন গতি পেয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728