মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ
dailybangla
11th Feb 2026 9:58 pm | অনলাইন সংস্করণ
জসিম দেওয়ান: মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বৈঞ্জাবি রোডের কলেজ গেট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। কারেন্টের লাইনে বিস্ফোরণের মতো শব্দ হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে, এতে ওই এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানান, হঠাৎ করে তারে আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশের একটি বাইক ওয়াশের স্পিকারে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়। পরে সবাই মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাময়িকভাবে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা ব্যাহত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
বিআলো/তুরাগ



