• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে ‘তরুণ গ্যাং’-এর চার সদস্য গ্রেফতার 

     dailybangla 
    23rd Jul 2025 7:05 pm  |  অনলাইন সংস্করণ

    ছিনতাই ও জিম্মি করার অভিযোগে সিটিটিসির অভিযান

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ‘তরুণ গ্যাং’ নামক চিহ্নিত ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

    গ্রেফতারকৃতরা হলো—চক্রের প্রধান তরুণ মিয়া (২৩), ইমরান হোসেন ফয়সাল (২০), মো. সোহরাওয়ার্দী (২৫) এবং মো. মামুন মিয়া (২৭)।

    সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে এই চারজনকে আটক করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকায় ধারালো অস্ত্র, বিশেষ করে চাপাতি ব্যবহার করে পথচারী ও সাধারণ মানুষকে জিম্মি করে সর্বস্ব লুট করত। চক্রটি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728