• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যশোরের যুবদল নেতা বহিষ্কার 

     dailybangla 
    14th Feb 2026 8:08 pm  |  অনলাইন সংস্করণ

    যশোর প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে যশোরের চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে যশোর সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বারংবার নিষেধ ও সতর্ক করা সত্ত্বেও মো. হাফিজুর রহমান দলের নীতি, আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের নির্দেশ অনুযায়ী তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    সদর উপজেলা যুবদল ইতিমধ্যে এই বহিষ্কার আদেশ কার্যকর করেছে। যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এই বার্তায় আরও বলা হয়, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এখন থেকে হাফিজের সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728