• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যুগের পর যুগ রিয়া ও সুমাইয়ার নাম থাকবে: উপদেষ্টা শারমীন এস. মুরশিদ 

     dailybangla 
    06th Jul 2025 7:37 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেছেন, “আমরা পুরো জুলাই মাসটিকে ডেডিকেট করেছি এই আন্দোলনের শহীদদের প্রতি। যারা চলে গেছেন, তাদের পরিবারের কাছে গিয়ে বলছি—আমরা তোমাদের ভুলিনি, ভুলব না। তাদের আত্মত্যাগ যেন জাতির বয়ানে ও মননে চিরস্থায়ী হয়।”

    রবিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপের বাড়িতে গিয়ে উপদেষ্টা তার মা বিউটি গোপকে আশ্বস্ত করেন, “রিয়ার হত্যার বিচার হবেই।”

    তিনি জানান, “ছোট্ট রিয়ার নামে একটি স্টেডিয়াম নির্মিত হয়েছে। সেখানে যখন শিশু-কিশোররা খেলবে, তখন যুগের পর যুগ রিয়ার নামটা থাকবে। তারা জিজ্ঞেস করবে—এই নাম কেন? তখনই রিয়ার গল্পটা তারা জানবে।”

    শারমীন মুরশিদ আরও বলেন, “স্টেডিয়ামে একটি কর্নার থাকবে, যেখানে শহীদ হওয়া শিশুদের নাম থাকবে। আমরা চাই তাদের স্মৃতি বাঁচুক, পরিবারগুলোর চোখের জল মুছে যাক।”

    এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পরে উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে শহীদ সুমাইয়া আক্তার সিমুর বাড়িতে যান। সেখানেও তিনি পরিবারকে সান্ত্বনা দেন এবং সার্বিক খোঁজখবর নেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728