রাজধানীতে নিউ হোস্টেল অ্যালামনাই কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্মৃতির টানে এক ছাদের নিচে নিউ হোস্টেলের সাবেক শিক্ষার্থীরা
হৃদয় খান: স্মৃতি, বন্ধন আর গৌরবের ইতিহাসকে নতুন করে জাগিয়ে তুলতে আসন্ন মহা পুনর্মিলনীর প্রস্তুতি শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ঐতিহ্যবাহী নিউ হোস্টেল পরিবার। সেই লক্ষ্যকে সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত হলো নিউ হোস্টেল অ্যালামনাই কমিটির প্রস্তুতি সভা, যেখানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে কর্মরত সাবেক শিক্ষার্থীরা মিলিত হয়ে পুনর্মিলনী আয়োজনের রূপরেখা নির্ধারণ করেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্রাবাস, সোহরাওয়ার্দী ছাত্রাবাস ও নিউ হোস্টেলের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের মিলনায়তনে সভাটির আয়োজন করা হয়।
সভায় আসন্ন মহা পুনর্মিলনী সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী অ্যালামনাই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বসম্মতিক্রমে অধ্যাপক ডা. এসএম খোরশেদ মজুমদার (এইচএসসি–৭৭) কে আহ্বায়ক এবং ডা. মো. আতাউর রহমান জসীম (এইচএসসি–৮৫) কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
প্রস্তুতি সভায় বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব দীপক সরকার, অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও জহিরুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. শাহ আলম সরকার, বুয়েটের অধ্যাপক ড. খোরশেদ আলম, যুগ্ম সচিব সাইফুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আল আমিন এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী রেজিস্ট্রার তোফায়েল আহমেদ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা, ব্যবসায়ী আনিসুর রহমান সিআইপি, অধ্যাপক মজিবুর রহমান মিলন, ডা. আব্দুল হান্নান, অধ্যাপক হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক এস এম সফিউল আলম চৌধুরী, শিল্পোদ্যোক্তা ও সংগঠক নাজমুল হক, বিআরডিবি (দাউদকান্দি) চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, লেদার ইঞ্জিনিয়ার খালেদ মোশাররফ, সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান পামেন, ভোলানাথ পোদ্দার, তানভীর আহমেদসহ নিউ হোস্টেলের বহু সাবেক শিক্ষার্থী।
সভায় বক্তারা বলেন, এই পুনর্মিলনী কেবল একটি স্মৃতিচারণমূলক আয়োজন নয়; বরং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও বন্ধন আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নিউ হোস্টেলের ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুসংগঠিত অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভা শেষে উপস্থিত সবাই মহা পুনর্মিলনীকে সফল ও স্মরণীয় করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



