• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজধানীর আগারগাঁওয়ে “তারুণ্যের উৎসব-২০২৫” অনুষ্ঠিত 

     dailybangla 
    27th Oct 2025 7:36 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আগারগাঁওয়ে আজ ২৭ অক্টোবর “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক প্রাথমিক চিকিৎসা বিষয়ক আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    সকাল ১০ টায় ঢাকার শেরে বাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় অবস্থিত দারুল ইহদা মডেল মাদ্রাসায় আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

    জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম চালিয়ে আসছে। এ ধরনের জনসেবামূলক কার্যক্রমের পাশাপাশি তারা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে।

    কোস্ট গার্ডের ঢাকা জোন এ ধরনের জনসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728