• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহী কারাগারে বন্দীদের খাওয়ানো হচ্ছে ফল-দুধ 

     dailybangla 
    24th Jun 2025 8:53 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের মৌসুমি ফল আম খাওয়ানো হচ্ছে। এছাড়া তাদের জন্য দুধ পানের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। এতে বন্দীরা বেশ খুশি। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান এসব তথ্য জানিয়েছেন।

    কারা কর্তৃপক্ষ জানায়, এ কারাগারে দৈনিক গড়ে ৩ হাজার জন বন্দী আটক থাকেন। এরমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বন্দীরা রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা।কারাগারে থেকেও রাজশাহীর স্থানীয় বন্দীরা যাতে মৌসুমি এ ফলের স্বাদ থেকে কোনভাবেই বঞ্চিত না হন সেজন্য স্থানীয় কারা প্রশাসন কারাগারে আম খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেন। গত ২২ জুন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জেলার, ডেপুটি জেলার ও অন্যান্য কারা কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কারাগারে অন্তরীণ সকল বন্দীদের মাঝে ল্যাংড়া আম বিতরণ করেন।

    আরও জানানো হয়, আমের স্বাদকে দ্বিগুণ করতে বন্দীদের মাঝে দুধও সরবরাহ করা হয়। কারা প্রশাসনের এ উদ্যোগে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীরা অনেক খুশি। এছাড়া রাজশাহীর বন্দীদেরকে তাদের বাড়ির গাছের আম (নির্দিষ্ট পরিমাণে) সরবরাহ গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। যা একটি দৃষ্টান্ত স্থাপনকারী ও মানবিক ব্যাপার। কারাগারে আটক থেকেও রাজশাহীর আম খেতে পারায় বন্দিরা অনেক খুশি।

    এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, রাজশাহী আমের জন্য বিখ্যাত। এ আমের মৌসুমে তাদের মাঝে আনন্দ ও স্বাদ উপভোগ করাতে আমরা এ উদ্যোগ নিয়েছি। এতে বন্দীরা অনেক খুশি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728