• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    র‍্যাব পরিচয়ে ডাকাতি: শাহবাগে সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার 

     dailybangla 
    02nd Aug 2025 6:27 pm  |  অনলাইন সংস্করণ

    মো. খালেক: রাজধানীর শাহবাগ এলাকায় র‍্যাব পরিচয়ে সংঘটিত একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আটজন সক্রিয় ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত র‍্যাব ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন—মিন্টু হালদার (৪২), মো. নাজমুল হাসান, নির্মল হালদার (৩৭), সালাউদ্দিন (৩৫), মো. দেলোয়ার হোসেন সিকদার (৫৫), সৈয়দ শামীম হোসেন (৪৫), পবিত্র পাল (৩৮) ও বলরাম চন্দ্র পাল (৩৭)।

    শাহবাগ থানা সূত্র জানায়, গত ২৮ জুলাই দুপুর ২টা ৫৫ মিনিটে রঞ্জন চন্দ্র সিংহ নামের এক ব্যক্তি সচিবালয় মেট্রো স্টেশনের কাছে পৌঁছালে ৩-৪ জন র‍্যাব পোশাকে থাকা ব্যক্তি তাকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। তিনি নিজেকে রক্ষার জন্য সাথে থাকা নগদ ৪ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার ভর্তি ব্যাগটি রাস্তায় ফেলে দেন। এরপর ওই ভুয়া র‍্যাব সদস্যরা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

    রঞ্জন চন্দ্র সিংহের অভিযোগের ভিত্তিতে ৩১ জুলাই শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। পরদিন, থানা পুলিশের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করে।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি র‍্যাব ইউনিফর্মের শার্ট, একটি প্যান্ট, দুইটি হ্যাঙ্গিং ব্যাজ, চারটি সোল্ডার ব্যাজ, ছয়টি র‍্যাঙ্ক ব্যাজ, একটি লেনিয়ার্ড, একটি টিউনিং ব্যাজ, একটি র‍্যাব লেখা ক্যাপ, ১১টি মোবাইল ফোন, দুইটি খেলনা পিস্তল, দুইটি হ্যান্ডকাফ, দুইটি সিগন্যাল লাইট এবং একটি হিরো স্কুটি উদ্ধার করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা রাজধানীর তাতিবাজার স্বর্ণপট্টি এলাকায় আগত স্বর্ণ ব্যবসায়ীদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে তাদের আটকিয়ে র‍্যাব ও ডিবির পরিচয়ে ডাকাতি করত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728