• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লক্ষাধিক প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোট দিয়েছেন 

     dailybangla 
    31st Jan 2026 6:27 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য দেশের ভেতরে নিবন্ধিত ৫ লাখ ১৮ হাজারের বেশি ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন।

    ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত আইসিপিভি পদ্ধতিতে নিবন্ধিত ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।

    এর মধ্যে ৭ হাজার ৩৬৭ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ হাজার ৯০২ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। ইতোমধ্যে ২ হাজার ৩৯৪ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিসে জমা দিয়েছেন।

    প্রবাসী ভোটারদের ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে। ইসির তথ্য অনুযায়ী, ৭ লাখ ৬৬ হাজারের বেশি ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে এবং ৪ লাখ ৫৮ হাজারের বেশি প্রবাসী ভোটার ভোট দিয়েছেন।

    দেশ ও প্রবাসী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ভোটে অংশ নিতে নিবন্ধন করেছেন বলে জানায় ইসি। সূত্র: বাসস

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728