• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক 

     dailybangla 
    07th Feb 2026 8:42 pm  |  অনলাইন সংস্করণ

    লক্ষ্মীপুর প্রতিনিধি  : ‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট বাজার থেকে দেশীয় অস্ত্রসহ কালু চৌকিদার নামে এক ব্যক্তিকে আটক করেছে হাজীমারা পুলিশ ফাঁড়ি। ‎পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়।

    এ সময় দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানা থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই কারখানার মালিক কালু চৌকিদারকে আটক করা হয়। ‎আটককৃত কালু চৌকিদার বলেন, জাকির চৌকিদার নামে এক ব্যক্তি আমাকে এগুলো বানাতে দিয়েছে। আমি এই দোকানের মালিক। আমার বাড়ি এই এলাকায়।

    এ বিষয়ে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে ব্যবহার করত তা খতিয়ে দেখা হচ্ছে। ‎হাজীমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ‎

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728