• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লেবাননে ইসরাইলি হামলায় এক নারীসহ নিহত ৩ 

     dailybangla 
    29th Jun 2025 2:15 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় শনিবার তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলাকালে এ হামলা চালানো হয়।

    শনিবার (২৮ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

    মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননের কুনিন এলাকায় একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয় এবং আরও একজন আহত হন।

    ইসরাইলি সেনাবাহিনী জানায়, এ হামলায় ‘সন্ত্রাসী হাসান মোহাম্মদ হামুদি’ নিহত হয়েছে, যিনি সাম্প্রতিক যুদ্ধে ইসরাইলের ভূখণ্ডে ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার দায়ে অভিযুক্ত ছিলেন।

    শনিবার পরে এক দ্বিতীয় বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণের মাহরুনা এলাকায় একটি মোটরসাইকেলে হামলায় ‘দুই শহীদ’ নিহত হয় এবং একজন আহত হন। নিহতদের মধ্যে একজন নারী ছিলেন।

    এর এক দিন আগে ইসরাইল দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হামলায় এক নারীকে হত্যা করে এবং আরও ২৫ জনকে আহত করে।

    লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায়, ওই নারী নাবাতিয়েহ শহরে একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন।

    তবে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদরী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সেনাবাহিনী কোনো বেসামরিক ভবনকে লক্ষ্য করে হামলা চালায়নি এবং ওই নারী নিহতের ঘটনা হিজবুল্লাহর রকেট বিস্ফোরণের কারণে হয়েছে।

    ইসরাইলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর পক্ষ থেকে পুনর্গঠন প্রচেষ্টা চিহ্নিত করার পর তারা ওই এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালায়।

    আদরী জানান, বেসামরিক ভবনটিতে যে রকেট বিস্ফোরিত হয়েছে, তা ওই এলাকায় ইসরাইলি হামলার সময় সৃষ্ট আগুন ও বিস্ফোরণে ফেটে যায়।

    ২০২৩ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরাইল একাধিকবার তাদের উত্তরের প্রতিবেশী লেবাননে হামলা চালিয়েছে। ওই চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের লিটানি নদীর উত্তরে, ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সরিয়ে নেবে এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরাই কেবল অস্ত্রধারী থাকবে।

    চুক্তি অনুযায়ী ইসরাইলের সৈন্যদের লেবানন থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা থাকলেও, দেশটির দক্ষিণের পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় এখনও ইসরাইলি সৈন্য মোতায়েন রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728