• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লোহাগাড়ায় ভুয়া এনআইডিসহ ৪৫ জন রোহিঙ্গা আটক 

     dailybangla 
    01st Feb 2026 8:40 pm  |  অনলাইন সংস্করণ

    নুরুল আমিন, লোহাগড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করেছে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী ও উজিরভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর খোন্দকারপাড়ায় শাহ আলম, নুরুল আলম, আব্দুল হান্নান, প্রফেসার ও ফজল কবিরের মালিকানাধীন কলোনীসহ আশপাশের এলাকায় অভিযান চালান।

    এ সময় সেখান থেকে অবৈধভাবে বসবাসরত ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়।

    এছাড়া অবৈধ রোহিঙ্গাদের ভুয়া এনআইডি সরবরাহের অভিযোগে এক ব্যক্তির বাসভবনে তল্লাশি চালিয়ে একাধিক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সিমকার্ড এবং এফসিএন কার্ডের ফটোকপি জব্দ করা হয়েছে। ভুয়া এনআইডি তৈরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আইনানুগ প্রক্রিয়া শেষে লোহাগাড়া থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728