• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শরিকদের জন্য আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি 

     dailybangla 
    24th Dec 2025 5:55 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য আরও সাতটি আসনে প্রার্থী ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

    বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্ত জানান।

    নতুন সমঝোতার আওতায় যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য ৮টি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

    এসব আসনের মধ্যে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর)–এর মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রার্থী হবেন।

    বিএনপি জানিয়েছে, যেসব আসনে সমঝোতা হয়েছে সেখানে দল নিজস্ব প্রার্থী দেবে না এবং শরিক দলগুলো কেবল নির্ধারিত আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে।

    এ পর্যন্ত বিএনপি ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি আসনগুলো শরিকদের সঙ্গে সমঝোতার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

    এর আগে জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসন দেওয়া হয়েছে। এছাড়া এলডিপি ও বাংলাদেশ জাতীয় দলের নেতারাও নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728