• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শহরের যানজট কমাতে আবারও রাস্তায় স্বেচ্ছাসেবক 

     dailybangla 
    12th Dec 2025 3:48 am  |  অনলাইন সংস্করণ

    বিকেএমইএ ও চেম্বারের উদ্যোগে নতুন টিম গঠন

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট কমাতে আবারও স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন এই স্বেচ্ছাসেবক টিম গঠিত হয়।

    এই উদ্যোগের অংশ হিসেবে ২২ জন স্বেচ্ছাসেবী শহরের ব্যস্ততম গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে দায়িত্ব পালন করবেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের সহ-সভাপতি মো. আবু জাফর, পরিচালক সোহেল আক্তার সোহান, আহমেদুর রহমান তনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট শহরের দীর্ঘদিনের যানজট কমাতে একই উদ্যোগে ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছিল বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। নতুন দল যুক্ত হওয়ায় শহরের জনদুর্ভোগ আরও কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728