• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শাকিবের নায়িকা হচ্ছেন তানজিয়া মিথিলা—আলোচনায় নতুন মুখ 

     dailybangla 
    10th Feb 2026 1:59 am  |  অনলাইন সংস্করণ

    মিস ইউনিভার্স থেকে বড় পর্দার পথে
    আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের পর নতুন অধ্যায়, অভিনয়ে অভিষেকের প্রস্তুতি চূড়ান্ত

    হৃদয় খান: মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে আলোচনায় আসেন তানজিয়া জামান মিথিলা।

    থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা ৩০–এ জায়গা করে নিয়ে শেষ পর্যন্ত দ্বাদশ অবস্থানে থেকে বিশ্বমঞ্চে নিজের উপস্থিতি জানান দেন তিনি। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার বড় পর্দায় তার অভিষেকের খবরে বিনোদন অঙ্গনে বাড়ছে আগ্রহ—এমনকি শাকিব খানের নায়িকা হচ্ছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে।

    সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের দ্বিতীয় মৌসুমের দশম পর্বে অতিথি হয়ে নিজের অভিনয় পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন মিথিলা। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় তিনি জানান, বড় পর্দায় কাজের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

    অভিনয় দক্ষতা প্রসঙ্গে তিনি স্বীকার করেন, নাচ এখনো পুরোপুরি আয়ত্তে আনতে পারেননি। তবে একজন দক্ষ অভিনেত্রী হয়ে উঠতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি নিতে তিনি আগ্রহী। নিয়মিত চর্চা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে তুলতেই তার মনোযোগ।

    মডেলদের অভিনয় নিয়ে প্রচলিত সমালোচনার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন মিথিলা। তার ভাষ্য, অনেক প্রতিষ্ঠিত অভিনেত্রীই ক্যারিয়ারের শুরুতে নিখুঁত ছিলেন না; সময়, অভিজ্ঞতা ও অনুশীলনের মধ্য দিয়েই তারা পরিণত হয়েছেন। সে জায়গা থেকেই তিনি মনে করেন, মডেলদের পক্ষেও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভালো অভিনয় করা সম্ভব।

    এর আগে ‘রোহিঙ্গা’ শিরোনামের একটি ওটিটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এটিকেই নিজের শেখার প্রথম ধাপ হিসেবে দেখছেন এই মডেল-অভিনেত্রী। পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন মিথিলা। সম্পর্ক, অভিজ্ঞতা ও জীবনের নানা অধ্যায় উঠে আসে তার কথোপকথনে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

    প্রসঙ্গত, সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে সিনেমার পর্দায়—তানজিয়া জামান মিথিলার এই নতুন যাত্রা ঘিরে দর্শক ও নির্মাতাদের আগ্রহ বাড়ছে প্রতিদিনই। শাকিব খানের সঙ্গে সম্ভাব্য কাজের বিষয়টি এখনো আনুষ্ঠানিক না হলেও, গুঞ্জনই বলে দিচ্ছে—বাংলা চলচ্চিত্রে নতুন চমক অপেক্ষা করছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728