• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শাক্যমুনি বৌদ্ধ বিহার হবে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের কেন্দ্র: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা 

     dailybangla 
    12th Dec 2025 10:46 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় ব্যক্ত করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, বর্তমান সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল এবং ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে।

    তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনের পরিবেশ বজায় রাখা এই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।

    শুক্রবার রাতে রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই সরকার ধর্মীয় সহাবস্থান ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে বদ্ধপরিকর। শাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন তারই একটি বাস্তব ও সার্থক প্রমাণ। তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে সরকার সবসময় এ ধরনের মহৎ ও মানবিক উদ্যোগের পাশে রয়েছে।”

    তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থ পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সার্বিক উন্নয়নে ব্যয় করা হচ্ছে, যার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও সামাজিক কার্যক্রম বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, মিরপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারটি কেবল একটি উপাসনালয় হিসেবে নয়, বরং জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

    শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও নির্মাণ কমিটির উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞানন্দ মহাস্থবির, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ভবেশ চাকমা, ট্রাস্টের ট্রাস্টি ড. সুকোমল বড়ুয়া, লে. কর্নেল মনীষ দেওয়ান, প্রকৌশলী তরুণ তপন দেওয়ান, লে. কর্নেল পরিমল বিকাশ চাকমা, প্রকৌশলী ক্যাশা চিং মারমা, নিরুপা দেওয়ান ও কৃষ্ণ চন্দ্র চাকমা।

    বক্তারা সকলেই শাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728