• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শাপলা প্রতীক না পেলে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো: সারজিস আলম 

     dailybangla 
    20th Oct 2025 11:00 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চায়— হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। তিনি বলেন, “জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসেনি এনসিপি।”

    সোমবার দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    সারজিস আলম আরও বলেন, “শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনগত বাধা নেই। নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করতে পারে না। তারা হয় শাপলা প্রতীক দিতে বাধ্য, না হলে আইনি ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আমরা আইনিভাবে লড়ব, রাজনৈতিকভাবে রাজপথেও লড়ব।”

    এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728