শাহরাস্তিতে জাল ভোট দেওয়ায় বাবা-ছেলেসহ ৩ জনের কারাদণ্ড
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে জাল ভোটের দেওয়ার ঘটনা বাবা-ছেলের ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক ঘটনায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বড়তুলা গ্রামের ইয়াকুব আলীর পুত্র মো. সাইফুল ইসলাম (৫৯) ও তার ছেলে মো. সাফায়েত হোসেনকে (২৭) আটক করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু সাফায়েত হোসেনকে ১ মাস ও সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন। এছাড়া খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ওই গ্রামের আবু সৈয়দের ছেলে মো. সজিবকে ১ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, জাল ভোট দেওয়ার ঘটনায় ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিআলো/আমিনা



