• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শিক্ষার্থীদের মেধাবিকাশে তারেক রহমানের বার্তা ছড়িয়ে দিচ্ছেন যুবদল নেতা মিরাজ 

     dailybangla 
    16th Sep 2025 8:41 pm  |  অনলাইন সংস্করণ

    বিদ্যালয়ে ফ্যান ও গাছের চারা উপহার— শিক্ষার্থীদের পাশে যুবদল নেতা মিরাজ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধাবিকাশ ও সৃজনশীল চিন্তাকে প্রসারিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে।

    মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর ১ নম্বর উপশহর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, আজকের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হলে একটি সুষ্ঠু শিক্ষা পরিবেশ নিশ্চিত করা জরুরি। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকারের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে গেছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার সেই শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য কাজ করছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তারেক রহমানের শিক্ষা বিষয়ক ঘোষিত নীতি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা খাতে আমূল পরিবর্তন আনা হবে।

    সাজ্জাদুল মিরাজ আরও বলেন, আমরা চাই শিক্ষার্থীরা শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ না থেকে আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতির সঙ্গে পরিচিত হোক। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে তাদের গবেষণা, উদ্ভাবন ও নতুন চিন্তার সুযোগ দিতে হবে। এজন্য শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, দলীয়করণ ও বৈষম্যের অবসান অপরিহার্য।

    তিনি জোর দিয়ে বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে শিক্ষা হলো জাতি গঠনের মূল হাতিয়ার। তারেক রহমানের ভিশন অনুযায়ী শিক্ষা খাতকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।

    অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে স্কুলে কয়েকটি ফ্যান এবং পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে বেশ কিছু গাছের চারা উপহার দেওয়া হয়। পরে শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728