• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা 

     dailybangla 
    14th Jul 2025 6:41 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক শুধু বাহকের মাধ্যমে নয়, এর সঙ্গে জড়িত শীর্ষ গডফাদারদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

    সোমবার (১৪ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে, যা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে। কেবল সীমান্ত থেকে মাদক আটক করলেই চলবে না, যারা এই চক্রের নিয়ন্ত্রণে রয়েছে, সেই গডফাদারদের ধরতে হবে।

    সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন জরুরি। আন্তরিকভাবে কাজ করতে হবে। শুধু দোষারোপ নয়, সবার অংশগ্রহণে এই ভয়াবহতা রোধ করতে হবে।

    তিনি বলেন, আজকের সভা কক্সবাজারে করা হয়েছে, কারণ মাদক প্রবেশের মূল প্রবেশপথ এখান থেকেই। টেকনাফ-কক্সবাজার সীমান্ত হয়ে মাদক ঢুকছে। স্থানীয়দেরও আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

    গণসচেতনতায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না। কেউ আইন নিজের হাতে তুললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি, মব ভায়োলেন্সের মতো অপরাধ বরদাস্ত করা হবে না।

    কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক),  প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন।

    এছাড়াও, সেনাবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, বিজিবি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অধীনস্থ দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728