• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শেরপুরে জামায়াত নেতার মৃত্যু, শোকের ছায়া 

     dailybangla 
    04th Feb 2026 11:26 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) আর নেই।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত মনোনীত শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া।

    পারিবারিক সূত্র জানায়, রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নুরুজ্জামান বাদলকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পথে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং সেখানেই তিনি মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    ভিপি গোলাম কিবরিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, কিডনিজনিত রোগে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় নুরুজ্জামান বাদলের মৃত্যু হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728