• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্ট গার্ড 

     dailybangla 
    18th Oct 2025 11:23 pm  |  অনলাইন সংস্করণ

    হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগর থানার পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় উক্ত এলাকা থেকে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি হরিণের পা জব্দ করা হয়।

    অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728