শ্রীপুরের মাসুদ রানা কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানাকে পদোন্নতি দিয়ে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে মাওনা ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলের নির্ধারীত প্যাডে দফতর সম্পাদক শফিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রে তাকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ওই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
মাসুদ রানা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। স্কুলে লেখাপড়া করার সময় শহীদ জিয়ার আদের্শ অনুপ্রাণীত হয়ে তিনি ছাত্রদলে যোগদানের মাধ্যমে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
পরবর্তীতে মাওনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং শ্রীপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালান করেছেন। কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দায়িত্বে থাকাকালীন মধ্যপ্রাচ্যের ৬টি দেশের দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে স্থানীয় নেতৃবৃন্দের মন জয় করেছেন। মাসুদ রানাকে পদন্নোতি দেয়ায় তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংগঠনকে সুসংগঠিত, গতিশীল এবং মজবুত করতে সংগঠনের পক্ষ থেকে তার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত কার্যকর হবে।
বিআলো/আমিনা



