• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শ্রীপুরে অগ্নিকাণ্ডে অটোরিক্সা গ্যারেজসহ ১৫টি অটো পুড়ে ছাই 

     dailybangla 
    02nd Dec 2025 5:07 pm  |  অনলাইন সংস্করণ

    শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে অটোরিক্সা গ্যারেজসহ ১৫টি অটো পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পাশের সাউন্ড বক্সের দোকান, মুদি দোকান, ঢালাইয়ের মিক্সার মেশিন এবং চা দোকানের মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে বিএনপি নেতা আবুল মুনসুর মন্ডলের মালিকানাধীন গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    চা দোকানদার মোজাম্মেল হোসেন বলেন, রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে দোকানে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন সব পুড়ে গেছে। সুরুজ মিয়ার ঢালাইয়ের মিক্সার মেশিনও প্রায় চার লাখ টাকার ক্ষয় হয়েছে।

    সাউন্ড বক্স ও মাইকের দোকান মালিক লোকমান হোসেন জানান, ভোরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দাউ দাউ করে আগুন জ¦লছে। অগ্নিকাণ্ডে দোকানের মূল্যবান সাউন্ড বক্স, মাইকসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    অটোরিক্সা মালিকরা জানান, তারা বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে লোন এবং সুদে টাকা নিয়ে অটোরিক্সা কিনেছিলেন। অনেকেরই এখনো কিস্তি পরিশোধ বাকি। ক্ষতিগ্রস্তরা দাবি করেন, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ২০টি অটোরিক্সা, সাউন্ড বক্স, মাইক, মুদি দোকানের সব মালামাল এবং চা দোকান পুড়ে যায়।

    গ্যারেজ মালিক আবুল মুনসুর মন্ডল বলেন, ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয়রা গ্যারেজের পাশে চা দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সাউন্ড বক্সের দোকান, মুদি দোকান ও অটো গ্যারেজে। এসময় চার্জ দিয়ে রাখা ১৫টি অটোরিক্সা পুড়ে ছাই হয়ে যায়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728