• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শ্রীলঙ্কায় প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ 

     dailybangla 
    17th Jul 2025 10:26 am  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া করে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা হার দিয়ে। তবে পরের দুই ম্যাচ টানা জিতেছে লিটন দাসের দল। তাতে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

    টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন শেখ মেহেদি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

    রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। তাতে শুরুতেই বিপাকে পড়ে টাইগাররা। তবে তিনে নেমে সেই বিপদ সামাল দিয়েছেন লিটন।

    রানের খাতা খোলার আগেই উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেছেন লিটন দাস ও তানজিদ তামিম। এই দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রান তুলে বাংলাদেশ। তিনে নেমে ২৬ বলে ৩২ রান করেছেন অধিনায়ক।

    কলম্বোয় ১৩৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো ছিল না বাংলাদেশের।

    ইনিংসের প্রথম বলেই ‘গোল্ডেন ডাকে’ ফেরেন পারভেজ হোসেন ইমন। সিরিজের দ্বিতীয় ম্যাচেও ডাক মেরেছিলেন বাঁহাতি ওপেনার। তবে ওপেনিং সতীর্থ ফিরলেও লিটন দাসকে নিয়ে দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন তানজিদ তামিম।

    ব্যক্তিগত ৩২ রানে অধিনায়ক লিটন আউট হলে ৭৪ রানের জুটিটা ভেঙে যায়।

    তবে নিজের সহজাত ব্যাটিংটা ঠিকই চালিয়ে যান তানজিদ তামিম। ঝোড়ো ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। ৮ উইকেটের জয় এনে দেওয়ার পথে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ১৫৫.৩১ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ ছক্কা ও ১ চারে। অন্যদিকে সমান ১ চার ও ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়।

    এর আগে জয়ের অর্ধেক কাজটা সেরে রাখেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে ক্যারিয়ারসেরা বোলিং করা শেখ মেহেদী। শেষ ম্যাচে সুযোগ পেয়ে স্পিন মায়াজাল সাজান তিনি। সেই জালে একে একে আটকা পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডারের ব্যাটাররা। তার ঘূর্ণিতেই মূলত ১৩২ রানের বেশি করতে পারেনি স্বাগতিকেরা।

    শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেওয়া শেখ মেহেদী আজ ১১ রানে ৪ উইকেট নিয়েছেন। সঙ্গে একটা মেডেন ওভারও ছিল। তার আগের ক্যারিয়ারসেরা ছিল ১৩ রানে ৪ উইকেট। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০২৪ সালের কিংসটাউনে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728