• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ষাটনল ইউনিয়নে আলহাজ ড. মো. জালাল উদ্দিনের পক্ষে বিএনপির গণসংযোগ 

     dailybangla 
    08th Feb 2026 10:04 pm  |  অনলাইন সংস্করণ

    জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ ড. মো. জালাল উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ষাটনল ইউনিয়নের সুগন্ধীএলাকাসহ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

    এসময় পথসভায় তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে বিজয়ী করতে হবে।

    এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ,পৌর স্বেচ্ছাসেকদলের আহবায়ক আশিক মাহমুদ সংরাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাজিবসহ ছেংগারচর পৌর ও ষাটনল ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গসযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728