• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সংসদ সদস্যদের বেতন-ভাতা ও সুবিধা কী কী 

     dailybangla 
    14th Feb 2026 2:25 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনে ২৯৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গেজেট প্রকাশের পর তারা এখন শপথের অপেক্ষায়। দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই তারা আইন অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও বিভিন্ন সুবিধা পাবেন।

    ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’ অনুযায়ী এমপিরা মাসিক ৫৫ হাজার টাকা মূল বেতন পান। পাশাপাশি নির্বাচনি এলাকা ভাতা ১২ হাজার ৫০০ টাকা, আপ্যায়ন ভাতা ৫ হাজার টাকা এবং পরিবহণ ভাতা ৭০ হাজার টাকা দেওয়া হয়। অফিস পরিচালনার জন্য ১৫ হাজার টাকা ভাতা রয়েছে।

    এ ছাড়া লন্ড্রি ভাতা ১ হাজার ৫০০ টাকা ও বিবিধ ব্যয় বাবদ ৬ হাজার টাকা পান সদস্যরা। চিকিৎসা ভাতা হিসেবে মাসে ৭০০ টাকা দেওয়া হয় এবং তারা প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা ভোগ করেন।

    গুরুত্বপূর্ণ সুবিধার মধ্যে রয়েছে শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানির সুযোগ। মেয়াদকালে নির্ধারিত শর্তে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করা যায়। পাঁচ বছর পর একই সুবিধা পুনরায় পাওয়া সম্ভব।

    ভ্রমণ ও দায়িত্বসংক্রান্ত কাজে উপস্থিতির জন্য আলাদা ভাতা রয়েছে। অধিবেশন বা কমিটির সভায় উপস্থিত থাকলে দৈনিক ৮০০ টাকা ভাতা ও ২০০ টাকা যাতায়াত ভাতা দেওয়া হয়।

    দায়িত্বস্থলে অবস্থানের ক্ষেত্রেও নির্ধারিত দৈনিক ভাতা প্রযোজ্য। বছরে ১ লাখ ২০ হাজার টাকা অভ্যন্তরীণ ভ্রমণ ভাতা বা সমমূল্যের ট্রাভেল পাস সুবিধা দেওয়া হয়।

    এমপিদের জন্য ১০ লাখ টাকার বীমা সুবিধা রয়েছে। পাশাপাশি বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকার ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ আছে।

    টেলিযোগাযোগ সুবিধা হিসেবে বাসায় সরকারি টেলিফোন সংযোগ ও মাসে ৭ হাজার ৮০০ টাকা ভাড়া ও কল খরচ প্রদান করা হয়। এসব ভাতা আয়করমুক্ত।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728