• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন, হাজী আলাউদ্দিন 

     dailybangla 
    27th Sep 2024 10:18 pm  |  অনলাইন সংস্করণ

    আজমির মিশু, ফেনী: দেশের পরিবহন সেক্টরের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন এফবিসিসিআইর ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন।

    আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশান-১-এর জব্বার টাওয়ারে অবস্থিত দি ক্যাফে রিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভায় হাজী আলাউদ্দিনকে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে সভাপতি ছিলেন, জাতীয় পার্টির নেতা সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক ছিলেন, খন্দোকার এনায়েত উল্যাহ।

    গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর সংগঠনের সভাপতি মশিউর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ আত্মগোপনে চলে যান। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আজ পুরাতন কমিটিকে পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সকল জেলার পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

    উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি হতে সভাপতি নির্বাচিত করা হয় হাজী আলাউদ্দিনকে। কার্যকরী সভাপতি নির্বাচিত হন, চট্টগ্রাম আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক-সমিতির সাধারণ সম্পাদক কপিল উদ্দিন ও সিনিয়র সহ- সভাপতি নির্বাচিত হন এম,এ বাতেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728