• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাতক্ষীরায় পাওয়ার গ্রিড স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, জেলা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন 

     dailybangla 
    20th Sep 2025 1:34 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে ঘটে এই ঘটনা।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো প্রাণহানি ঘটেনি।

    সাতক্ষীরা পাওয়ার গ্রিড স্টেশনের ইনচার্জ রাসেল ইসলাম জানিয়েছেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

    সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

    বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে শহর ও গ্রামীণ এলাকার মানুষজন ভোগান্তির মুখে পড়েছেন। মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728