• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাতক্ষীরা প্রেস ক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

     dailybangla 
    01st Feb 2026 8:54 pm  |  অনলাইন সংস্করণ

    সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেস ক্লাবে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সাতক্ষীরা প্রেস ক্লাব প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলা।

    দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসানের সাবলীল ও প্রাঞ্জল সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক মো. রহমাতুল্লাহ পলাশ। তিনি তার বক্তব্যে বলেন, দৈনিক বাংলাদেশের আলো সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে দীর্ঘ ১৭ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। যা গণতন্ত্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, ছাত্র শিবির সাতক্ষীরা শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সেক্রেটারি মেহেদী হাসান, সদর থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

    তারা পত্রিকাটির সাহসী সাংবাদিকতা, পেশাদারিত্ব ও সমাজ সচেতন ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজুর রহমান, নাজমুল হোসাইন মাহী, আবু মুহিত, রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি।

    সভাপতির বক্তব্যে তিনি বলেন, দৈনিক বাংলাদেশের আলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি। আলোচনা সভা শেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মরণীয় মুহূর্ত ধারণের মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728