• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মডেল থেকে অভিনেত্রী: এমইজেএএফ স্টার অ্যাওয়ার্ডে কৃতিত্বের স্বীকৃতি জান্নাতুল অনন্যের 

     dailybangla 
    31st Jan 2026 6:42 pm  |  অনলাইন সংস্করণ

    সাফল্যের সিঁড়ি জয় করলেন জান্নাতুল অনন্য অপ্সরা

    নিজস্ব প্রতিবেদক: মডেলিং থেকে অভিনয়—সাফল্যের প্রতিটি ধাপেই নিজের ছাপ রেখে চলেছেন জান্নাতুল অনন্য অপ্সরা। তারই ধারাবাহিকতায় এবার তিনি অর্জন করলেন এমইজেএএফ স্টার অ্যাওয়ার্ড, যা তাঁর ক্যারিয়ারে যোগ করল আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

    মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এমইজেএএফ) আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে। বিভিন্ন অঙ্গনের গুণীজন, শিল্পী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

    পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে জান্নাতুল অনন্য অপ্সরা বলেন, এ ধরনের সম্মাননা একজন শিল্পীকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও দায়িত্ববান করে তোলে। তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের ভালোবাসা এবং গণমাধ্যমের ইতিবাচক সমর্থন পাওয়া তাঁর জন্য বড় অনুপ্রেরণা। এই অর্জনের জন্য তিনি আয়োজক প্রতিষ্ঠান এমইজেএএফ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে অভিনয়েই নিজের মূল পরিচয় গড়ে তুলছেন জান্নাতুল অনন্য অপ্সরা। ইতোমধ্যে তিনি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে সমানভাবে কাজ করে দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন। অভিনয়ের প্রতি তাঁর গভীর আগ্রহ, নিরলস পরিশ্রম এবং নিজেকে নতুনভাবে উপস্থাপনের মানসিকতাই তাঁকে সমসাময়িক শিল্পীদের থেকে আলাদা করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, সামনে তিনি আরও ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান। দর্শকদের প্রত্যাশা মাথায় রেখেই নিজের অভিনয়কে আরও পরিণত ও বহুমাত্রিক করার লক্ষ্য তাঁর। এমইজেএএফ স্টার অ্যাওয়ার্ড প্রাপ্তিকে তিনি নিজের পথচলার একটি অনুপ্রেরণামূলক অধ্যায় হিসেবে দেখছেন, যা তাঁকে আগামী দিনে আরও ভালো কাজ করতে উৎসাহ জোগাবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728