• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সারাদেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার 

     dailybangla 
    29th Dec 2024 10:17 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকায় নৌপরিবহন অধিদপ্তরের কার্যালয়ে নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয়।

    অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কমডোর মাকসুদ আলম বলেন, আলোচনার পর নৌযান শ্রমিকরা ধর্মঘট স্থগিত করে রাত থেকেই কাজে ফেরার ঘোষণা দিয়েছেন।

    তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি বিষয়ে আলোচনা হয়েছে এবং মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। আলোচনার পর তারা ধর্মঘট স্থগিতে রাজি হয়েছেন।

    নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, আলোচনা শেষে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়েছে এবং রাত থেকেই শ্রমিকরা কাজে যোগ দেবে।

    এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে জাহাজে সাত শ্রমিক খুনের ঘটনায় জড়িতদের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সারাদেশে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728