• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও শরীফ উসমান হাদীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

     dailybangla 
    23rd Dec 2025 8:23 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ উসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নাসিক ৯নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল প্রধানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ ও জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

    প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন,
    “গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চাই।”

    তিনি আরও বলেন, “একই সঙ্গে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

    দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক শাহীন আহম্মেদ, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

    অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা এবং প্রয়াত শরীফ উসমান হাদীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728