• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরের নির্বাচনী ইশতেহার ঘোষণা 

     dailybangla 
    04th Feb 2026 9:42 pm  |  অনলাইন সংস্করণ

    সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সিলেট : সিলেট-১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর শাহী ঈদগাহ এলাকার প্রধান নির্বাচনী কার্যালয় মিতা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ইশতেহারটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

    ‘কর্মসংস্থান, সিলেট উন্নয়ন ও রূপান্তর’ শীর্ষক এই ইশতেহারে খন্দকার মুক্তাদির সিলেটের কর্মসংস্থান সৃষ্টি, মানবিক উন্নয়ন এবং টেকসই অগ্রগতির একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করেন। তিনি সিলেটকে আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

    ইশতেহারে তরুণ প্রজন্মের কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি খাতের বিকাশ, বিশ্বমানের আইটি পার্ক স্থাপন এবং পর্যটন শিল্পের আধুনিকায়নের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। বেকার তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র ঋণ সহজীকরণ এবং নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ ফান্ড গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, পরিবহন, পর্যটন ও ব্যবসা খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধান ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।

    নগর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং প্রবাসীদের বিনিয়োগে বিশেষ সুবিধা প্রদানের কথাও ইশতেহারে গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের মানুষের প্রত্যাশা পূরণে তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

    নির্বাচিত হলে একটি নিরাপদ, উন্নত ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের নির্বাচনী ইশতেহার ঘোষণা।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728