• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    “সুন্দরবনের রাস মেলায় চাঞ্চল্য: সমুদ্রে ভেসে যাওয়া পর্যটক নিরাপদে উদ্ধার” 

     dailybangla 
    04th Nov 2025 6:23 pm  |  অনলাইন সংস্করণ

    “জোয়ারে ভেসে যাওয়া পর্যটককে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড”

    নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে অংশ নিতে এসে এক পর্যটক সমুদ্রে নিখোঁজ হওয়ার পর কোস্ট গার্ডের তৎপরতায় জীবিত উদ্ধার হয়েছেন।

    মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, দুপুর ১২টার দিকে এক পর্যটক রাস মেলায় পুণ্যস্নান করতে সমুদ্র তীরে নামলে হঠাৎ জোয়ারের স্রোতে ভেসে যান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার চর দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ‘স্বাধীন বাংলা’ জাহাজের সহায়তায় পরিচালিত অভিযানে কিছু সময়ের মধ্যেই নিখোঁজ পর্যটককে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়।

    উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানায়।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728