• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান 

     অনলাইন ডেক্স 
    10th Dec 2025 5:29 pm  |  অনলাইন সংস্করণ

    মুশফিকুর রহমান, খুলনা: সুন্দরবনের গভীর অরণ্যে জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় কোস্টগার্ড অভিযান চালিয়ে আট জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    তিনি জানান, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের বিভিন্ন খাল–বিল ও নদীসংলগ্ন এলাকায় জেলেদের অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছিল। সম্প্রতি কয়রা ও আশপাশের এলাকা থেকে বেশ কয়েকজন জেলে নিখোঁজ হওয়ার পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে বাহিনীর একটি আস্তানা ঘিরে ফেলে। দস্যুরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া অস্ত্র–গোলাবারুদসহ আট জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয়।

    উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রয়েছেন আতিয়ার (২৮), আবুল খায়ের গাজী (২৪), মোশারফ হোসেন ঢালী (৬০), মকছেদ আলী (৫০), মিজানুর রহমান (৩৭), জলিল গাজী (৩৫), কৃষ্ণপদ রপ্তান (৪৫) এবং সুগদেব মন্ডল (২৭)।

    কোস্টগার্ড জানায়, দস্যুদের শক্ত ঘাঁটি ভেঙে দেওয়ার লক্ষ্যে নিয়মিত অভিযান চলছে। উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। স্থানীয় জেলেরা জানান, দস্যু আতঙ্ক কিছুটা কমলেও পুরোপুরি নির্মূল হয়নি। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে দস্যুদের প্রভাব আরও কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

    কোস্টগার্ডের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি নেমে এসেছে। মামলার প্রক্রিয়া চলছে এবং দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728