• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্পেনে দাবানলে নিহত একজন, হাজারো মানুষ ঘরছাড়া 

     dailybangla 
    12th Aug 2025 4:09 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: স্পেনে চলমান তাপদাহ ও ঝোড়ো হাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যার কারণে এক ব্যক্তি নিহত এবং হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১২ আগস্ট) স্পেনের রাজধানী মাদ্রিদের উত্তরে ধনী আবাসিক এলাকা ত্রেস কান্তোসে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়লে একজন মারাত্মকভাবে দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি চলমান তাপপ্রবাহে স্পেনে প্রথম মৃত্যু ঘটনা হিসেবে রেকর্ড হয়েছে।

    মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রধান ইসাবেল দিয়াস আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিহতের প্রতি শোক প্রকাশ করেছেন। ত্রেস কান্তোস থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। মাদ্রিদের আঞ্চলিক পরিবেশ প্রধান কার্লোস নোভিয়ো জানান, মাত্র ৪০ মিনিটে আগুন ছয় কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

    অপরদিকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার তারিফার জনপ্রিয় সৈকত এলাকার আশপাশ থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ওই এলাকায় মাসের শুরুতেই দাবানল দেখা দিয়েছিল। আন্দালুসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোনিও সানজ জানিয়েছেন, শেষ মুহূর্তে আবাসিক এলাকা রক্ষা করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজে সহায়তাকারী এক পুলিশ সদস্য গাড়ির ধাক্কায় আহত হয়েছেন।

    স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের কাস্তিয়া ও লেওন অঞ্চলে সোমবার একদিনেই ৩০টির বেশি দাবানলের খবর পাওয়া গেছে। একটি দাবানল লাস মেদুলাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে, যা প্রাচীন রোমান সোনার খনির জন্য ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

    দাবানল পরিস্থিতি এমন সময় ঘটেছে যখন স্পেনের তাপপ্রবাহের সবচেয়ে ভয়াবহ দিন পার হচ্ছে। দেশটির সব অঞ্চলে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে এবং রাতেও তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728