• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্বচ্ছ ও প্রতিহিংসামুক্ত রাজনৈতিক পরিবেশ গঠন হবে তারেক রহমানের নেতৃত্বে: আমিনুল হক 

     dailybangla 
    05th Aug 2025 11:36 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দেশের মাটিতে আর কোনো স্বৈরাচার জন্মাবে না—এই প্রত্যয় নিয়েই বিএনপি কাজ করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও প্রতিহিংসামুক্ত রাজনৈতিক পরিবেশ গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে বিএনপি।

    মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই যেখানে প্রতিহিংসার রাজনীতি থাকবে না, যেখানে কোনো মা-বাবা কিংবা স্ত্রীকে প্রিয়জন হারিয়ে কাঁদতে হবে না।”

    আমিনুল হক আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত আস্থা ও বিশ্বাসই আমাদের অনুপ্রেরণা। তারেক রহমানের নেতৃত্বে যে মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন আমরা দেখছি, তা বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের অধিকার নিশ্চিত হবে। ইনশাআল্লাহ, তিনি দেশে ফিরলেই সব স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”

    ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দমন-পীড়নের অভিযোগ এনে তিনি বলেন, “আওয়ামী লীগ জুলুম চালিয়েছে, অথচ তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন—আমরা এর বিপরীত হবো। আমরা নির্যাতন করব না, জনগণের পাশে থেকে সেবা করব।”

    মাদকবিরোধী অবস্থান জানিয়ে তিনি বলেন, “আপনারা গোপনে মাদক ব্যবসায়ীদের নাম দিন, আমরা প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেব। আমরা চাই, পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে।”

    নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে আমিনুল হক বলেন, “আমি ১৭ বছর দেশের হয়ে ফুটবল খেলেছি। এখন আমি মাঠে নেমেছি জনগণের সেবা করার জন্য। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।”

    নির্বাচনী অঙ্গীকার জানিয়ে তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, “আপনারা যদি ধানের শীষ প্রতীকে ভোট দেন, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—খেলার মাঠ, ড্রেনেজ, জলাবদ্ধতা, শিক্ষা ও স্বাস্থ্য সমস্যার দ্রুত সমাধান হবে।”

    এসময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

    এর আগে দুপুরে পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আমিনুল হক। বিকেলে তিনি পল্লবী থানা যুবদলের আয়োজনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728