স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমলো ১৫ হাজার টাকা
বিআলো ডেস্ক: বিশ্ববাজারে দাম কমার প্রভাবে দেশের বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে নতুন মূল্য ঘোষণা করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা। ঘোষিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে বলে জানিয়েছে বাজুস।
একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৭ হাজার ২৯০ টাকা। এর আগের দিনও স্বর্ণ ও রুপার দামে উল্লেখযোগ্য পরিমাণ কমানো হয়েছিল।
বিআলো/শিলি



