• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচিত করার বিকল্প নই : অধ্যাপক আবু সাঈয়িদ 

     dailybangla 
    02nd Feb 2026 7:37 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম আলমগীর চাঁদ, পাবনা : সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈয়িদ বলেছেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচিত করার বিকল্প নাই। তিনি বলেন, সংস্কারে বিশ্বাস করি বলেই বিএনপিতে যোগ দিয়েছি।

    রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক এই আওয়ামী লীগ নেতা নিজ এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, সংস্কারে বিশ্বাস করি বলেই বিএনপিতে যোগ দিয়েছি।

    মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে স্বাধীনতাবিরোধীরা কখনোই দেশের ভালো চায়নি। তারা বাংলাদেশকে মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে মাঠে নেমেছে। তারেক রহমানকে বিজয়ী করে দেশের মানুষ এই অপশক্তিকে রুখে দেবে।

    এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে ধানের শীষের প্রার্থী শামসুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমান।  এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান পিপিএমসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728