• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫০ 

     dailybangla 
    04th Nov 2025 5:30 pm  |  অনলাইন সংস্করণ

    মনসুর আহমেদ, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে কুমিল্লাগামী রয়েল কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে প্রায় ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

    নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত ও নিহতদের অনেকের মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ায় স্বজনদের সঙ্গে যোগাযোগে সমস্যা হচ্ছে। পরিচয় শনাক্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের ওই বাঁকযুক্ত স্থানে নিয়মিত দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728