• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিশাল মিছিল 

     dailybangla 
    13th Dec 2025 10:53 pm  |  অনলাইন সংস্করণ

    খানপুর থেকে মিশনপাড়া পর্যন্ত উত্তাল মিছিল
    দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিশাল প্রতিবাদ মিছিল করেছে মহানগর যুবদল।

    শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে খানপুর হাসপাতাল রোড থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি খানপুর এলাকা প্রদক্ষিণ করে মেট্রোহল মোড় হয়ে মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে মহানগর বিএনপির মূল মিছিলের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

    এ সময় মহানগর যুবদলের নেতাকর্মীরা শরিফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা হামলায় জড়িত দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

    মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিবসহ আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, অ্যাডভোকেট শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আবদুল কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সালসহ মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

    মহানগর যুবদল নেতারা অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728