• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হাদির ওপর হামলার দায়ীদের কাউকেই ছাড় নয়: প্রধান উপদেষ্টা 

     dailybangla 
    16th Dec 2025 11:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    তিনি বলেন, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্র দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না।

    তিনি জানান, হামলায় গুরুতর আহত শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

    পরাজিত ফ্যাসিস্ট শক্তির অপচেষ্টা ব্যর্থ হবে উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, ভয় দেখিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে বা রক্ত ঝরিয়ে এ দেশের গণতান্ত্রিক পথচলা বন্ধ করা যাবে না। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

    দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728