• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হাদির ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার 

     dailybangla 
    12th Dec 2025 5:45 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শুক্রবার দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

    এ ঘটনায় বিকেলে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতি দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের রাজনৈতিক শান্তির জন্য অত্যন্ত দুঃখজনক। তিনি হাদির চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা বলেন।

    হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত, নিরপেক্ষ ও বিস্তৃত তদন্ত চালানোর নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। আলামত সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং পরিকল্পিত নাশকতার কোনো সূত্র থাকলে তা শনাক্ত করার কথাও তিনি জানান।

    তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না এবং দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে। পাশাপাশি রাজনৈতিক পক্ষসমূহ ও সাধারণ নাগরিকদের শান্তি ও সংযম বজায় রেখে নির্বাচনী পরিবেশকে নিরাপদ রাখতে আহ্বান জানান।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728