• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ 

     dailybangla 
    19th Dec 2025 8:35 pm  |  অনলাইন সংস্করণ

    মো. মনির হোসেন: জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ডিআইটি মসজিদ চত্বর থেকে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় এসে শেষ হয়।

    বিক্ষোভ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন,
    “শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।”

    মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—মুফতি আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, মাওলানা শরীফ মাহমুদ, নুর মোহাম্মদ খান, খন্দকার হাফেজ আওলাদ, আব্দুল করীম মিন্টু, মুফতি তৌফিক বিন হারিছ, প্রভাষক মাইদুল ইসলাম, মোতাহার হুসাইন ও মুহাম্মদ শাহনেওয়াজ।

    বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি—ফাঁসি কার্যকর করার দাবি জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728