• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হাদির হত্যার বিচারের দাবিতে জবি ক্যাম্পাসে মধ্যরাতের বিক্ষোভ 

     dailybangla 
    19th Dec 2025 11:51 pm  |  অনলাইন সংস্করণ

    আবুবকর সম্পদ, জবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিশ্বজিৎ চত্বরে সমবেত হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে মিছিলটি তাঁতিবাজার এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে।

    বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের কণ্ঠে বিভিন্ন প্রতিবাদী স্লোগান শোনা যায়। একই সঙ্গে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান।

    বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “জুলাইয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির স্বপ্ন নিয়ে যে সরকারের ওপর আস্থা রেখেছিলাম, সেই সরকার আজ আমাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তারা ভারতের প্রভাবের কাছে নতিস্বীকার করেছে। জুলাইয়ের শহীদরা এ জন্য জীবন দেয়নি।”

    তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728